বিবাহবিচ্ছেদের মামলায় স্বামী স্ত্রী দু’ জনেই আদালতে হাজির। হাকিম একটা মিটমাটের প্রাথমিক চেষ্টা করলেন।
প্রথমে স্বামীকে প্রশ্ন করলেন, আপনি কী জন্য বিচ্ছেদ চান?
স্বামী বলল, আমি চেয়েছিলাম ছেলের বাপ হতে। কিন্তু ও দু’বারই মেয়ে প্রসব করেছে।
স্ত্রী হুঙ্কার দিয়ে বলল, মরদের মুরোদ তো ঢের দেখেছি। তোমার ভরসায় থাকলে মেয়ে দুটোও দুনিয়ার মুখ দেখত না।